বেলুড় মঠে মহাঅষ্টমীতে কুমারী পুজো, ভক্তদের ঢল

Tuesday, September 30, 2025 - 21:55
0
বেলুড় মঠে মহাঅষ্টমীতে কুমারী পুজো, ভক্তদের ঢল

হাওড়া (RNI) দুর্গাপুজোর মূল আকর্ষণ বেলুড় মঠে মহাঅষ্টমীর কুমারী পুজো। মঙ্গলবার (১৩ আশ্বিন) সকাল থেকে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন এই ঐতিহ্যবাহী আচার দেখতে।

অষ্টমীর পূজা শুরু হয় সকাল ৫:৪০ মিনিটে, আর কুমারী পুজো অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এরপর বিকেল ৫:৪৩ মিনিটে হবে সন্ধিপুজো।

বেলুড় মঠ সূত্রে জানা গেছে, প্রতিদিন দুপুর ১২:৩০ থেকে ১টার মধ্যে দেবীর পুষ্পাঞ্জলি হয় এবং ভোগ আরতির পর মা সারদা সত্যব্রত ভবন থেকে প্রসাদ বিতরণ করা হয়।

মঠ কর্তৃপক্ষ প্রায় এক থেকে দেড় মাস আগেই পুজোর নির্ঘণ্ট প্রকাশ করে, যাতে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ভক্তরা পুজোর সময়সূচি অনুযায়ী অংশ নিতে পারেন।

আগামীকাল (১৪ আশ্বিন) বুধবার মহানবমী এবং ১৫ আশ্বিন (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে পুজো সমাপ্ত হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0
Subir Sen

Founder, RNI News

Comments (0)

User